অষ্টগ্রামে গোষ্ঠীগত হামলায় প্রধান আসামি সহ ৩জন গ্রেফতার

এটিভি অনলাইন ডেক্স:

অষ্টগ্রামে গোষ্ঠীগত হামলায় প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান কামাল পাশা সহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩) বিশেষ অভিযানে, ঢাকা সিটি করপোরেশনের খিলগাঁও এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া আসামিরা হলেন, অষ্টগ্রামের আবদুল্লাপুর গ্রামের মৃত হাজী মমতাজ উদ্দিন চৌধুরীর ছেলে (১ নম্বর আসামি) কামাল পাশা চৌধুরী, মৃত মোহাম্মদ আলীর ছেলে (২ নম্বর আসামি) গোলাম মোস্তফা ও মৃত আজগর মিয়ার ছেলে (৭৩ নম্বর আসামি) ফরিদ মিয়া।

‎স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জুলাই মঙ্গলবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি চেয়ারম্যান কামাল পাশা গ্রুপ, ফরহাদ আহমেদ গ্রুপের বাড়িতে (বাধা বাড়ি) হামলা করে। এসময় মারপিট, লুটপাট ও বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে, উত্তপ্ত পক্ষের ৩৫ জন আহত হন।

‎এই ঘটনায় ২ জুলাই ফরহাদ আহমেদ গ্রুপের সোহেল মিয়া বাদী হয়ে, খয়েরপুর-আব্দুল্লাপুর ইউপির সাবেক চেয়ারম্যান কামাল পাশাসহ ১১৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলিয়ে ছিলেন কামাল পাশা।

‎মামলার বাদী সোহেল মিয়া বলেন, কামাল পাশা গ্রুপ আমাদের মারপিট করে বাড়িতে লুটপাট ও আগুন জ্বালিয়ে দেওয়ার পর থেকে আতঙ্কে দিন কাটে। মামলার আসামিরা জামিনে এসে, বাড়ির সামনের রাস্তায় উস্কানিমূলক হেঁটে বেড়ায়, ভয়ে থাকি কখন কী হয়।

‎অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, তিনজন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব, আমরা তাদেরকে আনতে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *