অষ্টগ্রামে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের লাউড়া কবরস্থানের পূর্ব পাশের রাস্তা থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে অষ্টগ্রাম থানা পুলিশ।

‎রবিবার (৯ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অষ্টগ্রাম থানার এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে গাঁজাসহ গণি শাহ (৪৬) নামের ওই মাদক কারবারিকে আটক করে। আটক গণি শাহ আদমপুর ইউনিয়নের লাউড়া গ্রামের মৃত তাউছ মিয়ার ছেলে।

‎অভিযান চলাকালে রোকেয়া বেগম (৪০), স্বামী উমেদ আলী, একই গ্রামের বাসিন্দা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন বলে জানায় পুলিশ।

‎অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মামলা শেষে কিশোরগঞ্জ কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

‎অষ্টগ্রাম থানার পুলিশ জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

One thought on “অষ্টগ্রামে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

  1. এই মাদক পুলিশ উদ্ধার করে নি। উদ্ধার করেছে আদমপুর ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান জনাব আব্দুল মোন্নাফ সাহেব। আমার টাইম লাইনে এই মাদক উদ্ধারের ভিডিও আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *