এ কে এম মোহাম্মদ আলী, হোসেনপুর থেকে :

কিশোরগঞ্জ জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ।
জেলা ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে(৩১ অক্টোবর) রাতে হোসেনপুর থানাধীন পশ্চিম দ্বীপেশ্বর এলাকায় হোসেনপুর-গফরগাঁও সড়কের পাকা রাস্তার ওপর একটি পিকআপ গাড়িসহ ৮/৯ জনের একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়েছে ।

এ বিষয়ে গোপন খবর জানার পর কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের একটি টিম হোসেনপুরে অভিযান পরিচালনা করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ময়মনসিংহের ভালুকা থানা এলাকার হাইওয়ে সড়কে ৪ জনকে জনকে আটক করলেও অন্য ডাকাতরা পালিয়ে যায়৷
গ্রেফতারকৃরা হলেন ১। ইউনুস খান (৪৫) ২। ইউসুফ হোসেন (৩৪) ৩। ওয়াসিম মিয়া (৩৫) ৪। আঃ মালেক ওরফে ছালেক (৫০)৷ আটককৃতদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল ১টি কিরিচ ১টি চাপাতি ১টি চাকু ১টি সুইচ গিয়ার ১টি রামদা ১টি স্মার্টফোন ৫টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে ৷ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
