ভক্তি, সংগীত ও সমবেত প্রার্থনায় অষ্টগ্রাম উপজেলার ইকুরদিয়ায় ৩০ তম বর্ষের নামযজ্ঞ উৎসব পালিত

নিজস্ব সংবাদদাতা

‎ভক্তি, সংগীত ও সমবেত প্রার্থনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নামযজ্ঞ উৎসব। এবারের আয়োজন ছিল ৩০ তম বর্ষপূর্তি উপলক্ষে ২৪ প্রহরব্যাপী নামসংকীর্তন উৎসব।

‎দীর্ঘ তিন দিনব্যাপী এই ধর্মীয় উৎসবে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে ভজন, কীর্তন, আরাধনা ও ধর্মীয় আলোচনা। ঢোল, করতাল ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো ইকুরদিয়া গ্রাম। ভক্তদের পদচারণায় এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।

‎উৎসব পরিচালনা কমিটির সভাপতি ছিলেন রবীন্দ্র চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক মানিক লাল দাস।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন,

‎অষ্টগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ দেবনাথ,

সাধারণ সম্পাদক জীবন ময় শীল,

‎এবং অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন।

‎অতিথিরা বলেন, এই ধরনের ধর্মীয় উৎসব শুধু ভক্তির প্রকাশ নয়, সমাজে সম্প্রীতি, শান্তি ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলে। তারা সবাই এমন আধ্যাত্মিক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

‎নামযজ্ঞ চলাকালে শত শত ভক্ত নারী-পুরুষ একত্রিত হয়ে সমবেত কীর্তনে অংশ নেন। অনেকে নৈবেদ্য ও প্রসাদ বিতরণ করে ধর্মীয় আনন্দ ভাগাভাগি করেন।

‎উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস। রাতভর চলে আলোকসজ্জা, ভজন সংগীত ও ধর্মীয় আলোচনা। শিশু, নারী ও প্রবীণদের অংশগ্রহণে সৃষ্টি হয় এক আন্তরিক ও শান্তিময় পরিবেশ।

‎আয়োজক কমিটির সভাপতি রবীন্দ্র চন্দ্র দাস বলেন,

প্রতি বছর এই নামযজ্ঞ আমাদের ধর্মীয় চেতনা ও ভক্তি আরও গভীর করে তোলে। এ উৎসবের মাধ্যমে গ্রামের মানুষ মিলেমিশে একাত্ম হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *