ফুলবাড়িয়ায় বাসে আগুনে নিহত চালকের পরিবারের পাশে আখতারুল আলম ফারুক

সিফাত রহমান, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) থেকে ফিরে।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে দুষ্কৃতকারীদের আগুনে নিহত চালক জুলহাস উদ্দিনের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক।

‎বুধবার (১২ নভেম্বর) সকালে তিনি নিহত জুলহাস উদ্দিনের নিজ বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

‎আখতারুল আলম ফারুক নিহত জুলহাস উদ্দিনের নববিবাহিতা স্ত্রী ও অন্যান্য স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, “জুলহাস উদ্দিন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমরা বিএনপির পক্ষ থেকে এই দুঃসময়ে তার পরিবারের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।”

‎তিনি নিহত জুলহাস উদ্দিনের কবর জিয়ারত করেন ও তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

‎এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *