তাড়াইলে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

আল-মামুন খান

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন ইমাম-উলামা পরিষদের উদ্যোগে ৩য় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল’২৫ অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টা থেকে তালজাঙ্গা খেলার মাঠে এ তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলের সভাপতিত্ব করেন আল-জামিয়াতুল ইমদাদিয়া, কিশোরগঞ্জের মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদ, সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, তালজাঙ্গা ইউনিয়ন ইমাম-উলামা পরিষদের উপদেষ্টা মাওলানা নূরুল হক।

‎এসময় তাফসীর পেশ করেন- বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি নজরুল ইসলাম কাসেমী। এছাড়াও বক্তব্য রাখেন মুফতি আব্দুল মান্নান উসমানী, মুফতি আব্দুর রশিদ ওয়াহেদী
‎(লোহাজুরী, কটিয়াদী), মুফতি মোহাম্মাদুল্লাহ (নাঈম) (কাঁচপুর, ঢাকা),  এবং মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

আরজগুজারঃ মাওঃ আতাউর রহমান, সভাপতি, তালজাঙ্গা ইউনিয়ন ইমাম উলামা পরিষদ এবং মুফতি সুহাইল আহমদ,সেক্রেটারি তালজাঙ্গা ইউনিয়ন ইমাম উলামা পরিষদ।

‎মাহফিলে শত শত ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, ছাত্র ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

‎আয়োজকরা জানান, প্রতি বছর নিয়মিতভাবে এই তাফসীর মাহফিলের আয়োজন করা হয় ইসলামী চেতনা জাগ্রত করা ও সমাজে নৈতিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *