জাকির হোসেন মুকুল অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী “অষ্টগ্রাম হোসেনিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার” গভর্নিং বডির অনুমোদন দেওয়া হয়েছে।

এতে সভাপতি মনোনীত হয়েছেন
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে উঠা আপাদমস্তক একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, অষ্টগ্রাম উপজেলা বিএনপির জননন্দিত সাধারণ সম্পাদক ও উপজেলা বি আর ডি বি’র চেয়ারম্যান জাকির হোসেন মুকুল।

গত ১৪ জুলাই সোমবার বিকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্টার মোঃ আইয়ুব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করেছেন অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আঃ গফুর।

নবঘোষিত ও গঠিত সভাপতি জাকির হোসেন মুকুল ATV ONLINE কে বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। এক্ষেত্রে কমিটির পাশাপাশি মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়দের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *