আল-মামুন খান, স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ২৮ আগস্ট ২০২৬ তারিখে সংগঠনটির কিশোরগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির তালিকায় তাড়াইল উপজেলা শাখার এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে মাকদুম সাত্তার রুবেলকে সভাপতি এবং এ টি এম নুরুল হুদাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মোসলেহ উদ্দিন কাঞ্চন, সহ-সভাপতি জহিরুল ইসলাম ফরহাদ, গোলাম সারোয়ার সেলিম ও সাইফুল ইসলাম। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জহিরুল ইসলাম ইলিয়াছ। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আবু হক এবং সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম।এছাড়া দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ, ধর্মবিষয়ক সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, যুববিষয়ক সম্পাদক, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক, আইনবিষয়ক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, প্রচার সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠন সূত্রে জানা যায়, জাতীয়তাবাদী আদর্শ ও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চেতনায় সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাড়াইল উপজেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রতিভাবান শিল্পীদের বিকাশ এবং সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নবগঠিত কমিটির সভাপতি মাকদুম সাত্তার রুবেল ও সাধারণ সম্পাদক এ টি এম নুরুল হুদা সংগঠনের কার্যক্রম সফলভাবে পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেছেন।
