গাজীপুর প্রতিনিধি

বয়স্কদের জীবন মান উন্নত, দক্ষতা বৃদ্ধি ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি উপজেলায় বয়স্কদের জন্য কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
তিনি বলেন, কমপ্লেক্স শুধু থাকার জন্য না। এখানে বয়স্কদের দক্ষতা বাড়াতে কাজ করতে হবে। পাশাপাশি তাদের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে হবে। আমরা দক্ষতার উন্নয়নে যদি মনযোগী না হই, তাহলে জাতি হিসেবে আমরা পিছিয়ে পরবো। এছাড়া মাদরাসা শিক্ষার গুরুত্ব, ইমাম- মুয়াজ্জিনদের জীবন মান উন্নয়ন, শিশুর পুষ্টি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বিএনপির সরকার কাজ করছে। সমাজে যারা বিত্তবান আছেন তারা এগিয়ে আসলে মানবিক এই কাজগুলো দ্রুতই বাস্তবায়ন করা সম্ভব।
প্রতিটি উপজেলায় বয়স্কদের জন্য কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার রোববার (৩০ আগস্ট) সকালে গাজীপুর সদর উপজেলার বিকে বাড়ীতে প্রতিষ্ঠিত বয়স্ক পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
এসময় তিনি পুনর্বাসন কেন্দ্রে থাকা বয়স্কদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং কেন্দ্রে গাছের চারা রোপণ করেন।কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা খতিব জাহিদ মুকুল, উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক মো: নুরুল করিম ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাহরিয়ার নজির, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) লিপি রানী সিনহা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী সহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
