নোয়াপাড়ায় সৈয়দ জাবেদের সমর্থনে নারীদের উঠান বৈঠক

এম এ কাদের, বিশেষ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেঙ্গাডুবা গ্রামে চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জাবেদের সমর্থনে নারীদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বেঙ্গাডুবা গ্রামের হারুন মিয়ার বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গ্রামের বিপুলসংখ্যক নারী ভোটার অংশ নেন।

কুলসুম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জাবেদ।

সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৈয়দ মোহাম্মদ জাবেদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, নোয়াপাড়া ইউনিয়নে পরিবর্তন প্রয়োজন। আর এ পরিবর্তনে চেয়ারম্যান পদে সৈয়দ মোহাম্মদ জাবেদের কোনো বিকল্প নেই।বৈঠকে বক্তব্য দেন মো. আলী আহম্মদ, আব্দুল হক ভূইয়া, পুতুল বেগম, অনিতা মোদক ও মোছা. শাহেদা বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ জাবেদ উপস্থিত নারী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি নির্বাচিত হলে নোয়াপাড়া ইউনিয়নকে মাদকমুক্ত করব।

মাননীয় সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেবের সহযোগিতায় এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করব, ইনশাআল্লাহ।’তিনি নোয়াপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *