অষ্টগ্রামে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রৈ-বার্ষিক কাউন্সিল, সভাপতি আতিক-সম্পাদক সারোয়ার।

অষ্টগ্রাম প্রতিনিধি।

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রৈ-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

তৌহিদুল ইসলাম ভূইয়া, সুজন আচার্য্য ও মিথিলা ফারজানা নদীর সঞ্চালনায় ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি অষ্টগ্রাম উপজেলা শাখার সভাপতি সুরুজ আলী ঠাকুরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয়  নির্বাহী সভাপতি জাহিদুর রহমান বিশ্বাস।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মঞ্জুলাল দে, মহা সম্পাদক আনোয়ার হোসেন ভুইয়া,সহ মহা সম্পাদক হাসান গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক এনামুল হক তপন, সমবায় সম্পাদক আব্দুস সাদেক ও সহ ক্রীড়া সম্পাদক মাজহারুল হক জাকির।

‎স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান।

‎সম্মেলন শেষে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমানকে সভাপতি ও অর্থ সম্পাদক হাসান গোলাম সারোয়ারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *