৩৮ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হাওর উপজেলা অষ্টগ্রাম, আজ সন্ধ্যায় স্বাভাবিক হওয়ার সম্ভাবনা।

অষ্টগ্রাম প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে পানির স্রোতে বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ায় গতকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। স্থানীয় বিদ্যুৎ অফিস সূত্র জানায়, প্রায় ৩৮ ঘণ্টা ধরে উপজেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

‎বিদ্যুৎ না থাকার কারণে পুরো উপজেলায়  নানা ধরনের অসুবিধা দেখা দিয়েছে। ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই সময়ে বিদ্যুতের অভাবে বিভিন্ন দৈনন্দিন কার্যক্রমে ব্যাহত হয়েছেন। তবে অফিস আদালতের কার্যক্রম সচল রাখতে মিঠামইন থেকে ১১ কেভি লাইনের মাধ্যমে অষ্টগ্রাম সদরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে।

অষ্টগ্রাম বিদ্যুৎ অফিস জানিয়েছে, মেরামতের কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে এবং আনুমানিক আজ সন্ধ্যা ৭টার দিকে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

‎স্থানীয়রা আশাবাদী, সন্ধ্যার পর থেকে তাদের দৈনন্দিন জীবন আবার স্বাভাবিক পথে ফিরে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *