অষ্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী

অষ্টগ্রাম প্রতিনিধি:

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা অষ্টগ্রামে ভাতশালা বড় ব্রীজের পাশে পানির তীব্র স্রোতে বিদ্যুতের ৩টি খুঁটি ভেঙে পড়েছে। এতে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

‎অষ্টগ্রাম বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, পানির স্রোতের কারণে খুঁটিগুলো ভেঙে পড়ে যায়। ফলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাই৮হ বন্ধ করতে হয়। ইতিমধ্যে মেরামতের কাজ শুরু হয়েছে, তবে খুঁটি প্রতিস্থাপন ও লাইন মেরামত করতে সারাদিন সময় লাগতে পারে।

‎হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে পানি সরবরাহ, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে।

‎এ বিষয়ে অষ্টগ্রাম বিদ্যুৎ অফিসের একজন কর্মকর্তা বলেন, “খুঁটি ভেঙে পড়ার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। আমরা কাজ করছি। আশা করছি সারাদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *