থানায় ঢুকে হুমকি, জামায়াত নেতা আটক

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুর থানায় ঢুকে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি দেওয়ার অভিযোগে জামায়াতের পেশাজীবী সংগঠনের এক নেতাকে আটক করেছে পুলিশ।


‎পুলিশ জানায়, আটক ব্যক্তি অ্যাডভোকেট ওজিউর রহমান, যিনি কেশবপুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি এবং জামায়াতের সহযোগী সংগঠন ছাত্রশিবিরের যশোর জেলা (পূর্ব) শাখার সাবেক সভাপতি।
‎গত ৪ আগস্ট রাতে কেশবপুর থানা প্রাঙ্গণে প্রবেশ করে তার চাচাতো ভাই শহীদুল ইসলামের নামে মামলা রেকর্ড হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। এ সময় তিনি মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোকলেছুর রহমান ও থানার ওসি’র সঙ্গে অশালীন আচরণ করেন এবং পুলিশকে হুমকি দেন।


‎ঘটনার পর কেশবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইমুন হাসান বুধবার (৬ আগস্ট) সকালে যশোর শহর থেকে অভিযান চালিয়ে ওজিউর রহমানকে গ্রেপ্তার করেন।
‎কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, পুলিশের কাজে বাধা ও হুমকির অভিযোগে তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

‎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *