স্টাফ রিপোর্টার:

আজ ২৭ জুলাই ২৫ রোববার দুপুর ২টায় খেলাফত মজলিস বাজিতপুর উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে দিলালপুর মাদরাসায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল আহাদের সভাপতিত্বে ও কাজী মাওলানা এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা ছাঈদ আহমদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্, সহ সভাপতি মো. মজিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাহেল, ভৈরব পৌর শাখার সভাপতি ডাক্তার হাফেজ মাওলানা আনাস মাহমুদ।

সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে কাজী মাওলানা এনামুল হককে সভাপতি ও মাওলানা শামসুজ্জামান পরশকে সাধারণ সম্পাদক করে বাজিতপুর উপজেলা খেলাফত মজলিসের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি প্রভাষক জসিম উদ্দিন, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আবদুল ওয়াদুদ, মাওলানা হাফিজুল্লাহ্ কাসেমী, মাওলানা সালাহ্ উদ্দিন, হাফেজ শরীফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মুফতি আনসারুল ইসলাম, জোবায়েদ আহম্মদ রুবেল, সাংগঠনিক সম্পাদক মুফতি আজহারুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা আকরাম হোসাইন, প্রচার সম্পাদক মুফতি আবু নাঈম, যুব বিষয়ক সম্পাদক মাওলানা সাকিব হাসান, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ, নির্বাহী সদস্য মুফতি মিজানুর রহমান, মাওলানা উবায়দুল্লাহ্, মুফতি আবদুল্লাহ্, হাফেজ আবদুস সালাম, হাফেজ উবায়দুল্লাহ্, মাওলানা বায়জিদ আহমদ, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান খান, মাওলানা আবদুস সাত্তার, মুফতি আবদুল আজিজ, মাওলানা নুরুল আমিন হাফিজ্জি ও মুফতি দেলোয়ার হোসাইনকে সদস্য করে পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
