জকিগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জকিগঞ্জ(সিলেট) সংবাদদাতা।

সিলেটের জকিগঞ্জে শনিবার (২৬ জুলাই) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

কালীগঞ্জের “জান্নাত কনভেনশন হল”-এ সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি নাজির আহমেদ আফজাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি খালিদ হাসান চৌধুরী রাহী। কুরআন তেলাওয়াত করেন সাথী মিনহাজ আহমদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার নায়েবে আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইয়ুব মঞ্জু, ছাত্রশিবির সিলেট মহানগরীর সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক রেজাউল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলার সাবেক আমীর ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব গোলাম রোকবানী চৌধুরী জাবেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবির জকিগঞ্জ উপজেলা শাখার অফিস ও এইচ.আর.ডি সম্পাদক নাজিম আহমদ চৌধুরী, অর্থ ও কলেজ সম্পাদক ফজল আহমদ, সাহিত্য সম্পাদক সাইফ ইসলাম চৌধুরী, প্রকাশনা সম্পাদক গিলমান আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক এম.এ. হাফিজ এবং সুলতানপুর ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি জাবেদ আহমেদ।

অন্যদের মধ্যে ছিলেন জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি সাকিব আহমদ, ইছামতি ডিগ্রি কলেজ সভাপতি নাইম আহমেদ চৌধুরী, ছিদ্দিক আহমেদ, জাহিদ আহমেদ, মিনহাজ আহমদ, রেজাউল করিম, রুযেল আহমদ, আবু আহমদ আবিদ, আবুল কালাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান বলেন, “এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত প্রয়োজনীয় ও উদ্বুদ্ধকর। এটি তাদের প্রতি সম্মান জানিয়ে ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা যোগাবে। শিক্ষার্থীরা যেন আল্লাহর শিক্ষা ও নৈতিকতার আলোকে এগিয়ে যায়, এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। এমন সুন্দর উদ্যোগ নিয়েছেন ছাত্রশিবির, যা তরুণ প্রজন্মকে দেশ ও সমাজ গঠনে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *