‎কিশোরগঞ্জে খেলাফত মজলিসের শূরার অধিবেশন অনুষ্ঠিত 

আল-মামুন খান,স্টাফ রিপোর্টার:

খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার ষাণ্মাসিক অধিবেশন জেলা শহরের পুরানথানাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

জেলা সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত শূরার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা ছাঈদ আহমদ।

শূরার অধিবেশনে গত ছয় মাসের সাংগঠনিক কাজের রিপোর্ট পেশ ও পর্যালোচনা, গণ অভ্যুত্থানের এক বছর পূর্তির কর্মসূচি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে প্রার্থীদের তৎপরতা, সংগঠনের জেলা শাখার নিজস্ব অফিস নির্মাণের বিষয়কে সামনে রেখে বক্তব্য রাখেন,

কিশোরগঞ্জ জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি আলহাজ্ব সালাহ উদ্দিন খান, মো. মজিবুর রহমান, হাফেজ মুফতি শহীদুল্লাহ্ খান, মাওলানা আবুল কাশেম, সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাহেল, শামীম আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক মুফাসসির মাওলানা তোফাজ্জল হোসেন, বায়তুলমাল সম্পাদক মাওলানা অলিউর রহমান, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আজিজুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম ফরহাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম, জেলা নির্বাহী সদস্য আলহাজ্ব এস এম হাফিজুর রহমান, মাওলানা ওয়ালীঊল্লাহ বশীর,

মাওলানা মাহতাব উদ্দিন, কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মাওলানা হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক হাফেজ মুফতি শফিকুল ইসলাম খান, কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, তাড়াইল উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ মারুফ বিল্লাহ্, সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীন, কটিয়াদী উপজেলা সাধারণ সম্পাদক মো. সায়দুর রহমান, ভৈরব উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম রিয়াজী, কটিয়াদী পৌর শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম রাহমানী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *