অষ্টগ্রাম প্রতিনিধি:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ কয়েকজন নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

এক শোকবার্তায় তিনি বলেন, “রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলের নিহত ও আহতদের জন্য অষ্টগ্রাম হাওরবাসীর পক্ষ হতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে আমরা তাদের পরিবারের পাশে আছি।”

তিনি আরও জানান, দেশের প্রতিটি দুর্ঘটনা আমাদের জাতীয় জীবনে গভীর দুঃখের ছাপ ফেলে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এমন দুর্ঘটনা তরুণ প্রজন্মের মনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করে। তাই ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে, সেজন্য তিনি যথাযথ তদন্ত ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, গতকাল দুপুরে মাইলস্টোন স্কুলের অভ্যন্তরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানটির পাইলটসহ কয়েকজন নিহত হন এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। সারাদেশে এ ঘটনা নিয়ে গভীর শোক ও আলোড়ন সৃষ্টি হয়েছে।

