‎অষ্টগ্রামে মোটরসাইকেল-অটোর মুখোমুখি সংঘর্ষে আহত ১০

অষ্টগ্রাম প্রতিনিধি || ATV অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার জিরো পয়েন্ট এলাকার ২২ মিটার ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের তীব্রতায় অটোতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে এবং গুরুতর আহত হন মোটরসাইকেল চালকও।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বর্তমানে সবাই চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

‎এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *