বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ, আওয়ামীলীগ শাহী চাঁদাবাজ -ফয়জুল করীম

নিজস্ব প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, অনেকেই বলে হুজুর আওয়ামী লীগও চাঁদাবাজ, বিএনপিও চাঁদাবাজ, পার্থক্যটা কী? এই দুইটার মধ্যে পার্থক্য হলো- একটা ছ্যাঁচড়া চাঁদাবাজ আরেকটা শাহী চাঁদাবাজ। আওয়ামী লীগ লুটপাট করেছে হাজার হাজার শত শত কোটি টাকা। এরা হলো শাহী চোর, শাহী চাঁদাবাজ। আরেক দল আছে ছ্যাঁচড়া চাঁদাবাজ। মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, চামারের কাছে যায়, রিকশাওয়ালার কাছে যায়, ঠেলাওয়ালার কাছে যায়, টেম্পু স্ট্যান্ডে যায়। কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রোববার বিকালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আমরা চাঁদাবাজমুক্ত দেশ চাই। কাউকে ভাগাতে চাই না। জিয়াউর রহমান সাহেবের যে আদর্শ কাউকে ভাগাতে চাই না। কাউকে দূর করতে চাই না। লাড়াতে চাই না। কণ্ঠরোধ করতে চাই না। আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়তে চাই। এ দেশটাকে বাঁচাতে চাই। যদি আমরা বিভক্ত হয়ে যাই, আমরা নষ্ট হয়ে যাই, এই জাতি নষ্ট হয়ে যাবে, এই জাতি ধ্বংস হয়ে যাবে। এই দেশ লুপ্ত হয়ে যাবে। সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলার উপদেষ্টা প্রফেসর মাওলানা আজিজুর রহমান জার্মানি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার উপদেষ্টা মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সেক্রেটারি মাওলানা নোমান আহমাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার উপদেষ্টা মুহাম্মাদ মাজহারুল ইসলাম মাজহার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলার সভাপতি মুফতি কফিল উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা সভাপতি আলহাজ মুহাম্মদ মুসা খান, জাতীয় শিক্ষক ফোরাম কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রভাষক মুহাম্মাদ নূর আহমাদ এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি তানভীর আহমাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *