পাকুন্দিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

এটিভি অনলাইন ডেস্ক:

‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে রাফসান নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
‎শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফসান ওই গ্রামের মুস্তাকিম মিয়ার একমাত্র পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি ঘরের ভেতর খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে বাইরে চলে গিয়ে পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ ধরে তাকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। পরিবারের সবাই ভেঙে পড়েছেন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *