সূত্রাপুরে গ্যাস বিস্ফোরণে নিভে গেলো পুরো একটি পরিবার

এটিভি অনলাইন ডেক্স:

ঢাকার পুরান ঢাকার সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চতুর্থ সদস্য মো. রিপন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে একই ঘটনায় সোমবার (১৪ জুলাই) রাতে মারা যায় রিপনের একমাত্র কন্যা, এক বছর বয়সী শিশু আয়েশা। এরপর বুধবার (১৬ জুলাই) ভোরে মারা যায় ১৪ বছর বয়সী রোকন এবং সকাল ৮টার দিকে প্রাণ হারায় বড় ছেলে তামিম (২২)।

বিস্ফোরণের পর থেকে পুরো পরিবার মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। একে একে চারজনের জীবনপ্রদীপ নিভে যাওয়ায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *