
এটিভি অনলাইন ডেক্স:
গোপালগঞ্জে সাম্প্রতিক উত্তেজনাকর ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনী আত্মরক্ষার্থে বলপ্রয়োগে বাধ্য হয়েছে—এমন তথ্য জানানো হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর পক্ষ থেকে। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, একটি রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে গত ১৬ জুলাই গোপালগঞ্জ সদর উপজেলায় একটি সংঘবদ্ধ জনতা দল সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত হয়। এই ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য এবং সাংবাদিক আহত হন। পাশাপাশি, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও যানবাহনে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আইএসপিআর সাধারণ জনগণকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকতে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছে।
