বাঞ্ছারামপুরে ফের গ্রেফতার কসাই রুবেল ও সহযোগী সোহেল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আলোচিত শীর্ষ সন্ত্রাসী কসাই রুবেলকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ও তার সহযোগী সোহেল মিয়াকে আটক করে।

গ্রেফতারের সময় তারা বাঞ্ছারামপুর পৌরসভার সোনালী ব্যাংকের সামনে অবস্থান করছিলেন। পুলিশ তাদের সেখান থেকেই আটক করে থানায় নিয়ে আসে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, আটককৃত রুবেল ও সোহেলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, মাদক ও অস্ত্র আইনে ২৩টিরও বেশি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান।

এদিকে স্থানীয়দের অভিযোগ, কসাই রুবেল এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও নানা অপরাধে জড়িত। একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বের হয়ে সে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *