আগামীকাল অষ্টগ্রাম ১২৪ তম ঐতিহ্যবাহী ২২শে মহররম অনুষ্ঠিত হবে

অষ্টগ্রাম প্রতিনিধি:

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাবেলিতে ভাটির ওলি খ্যাত সুফি সাধক সৈয়দ আব্দুল করিম আল হোসাইনী (রহঃ) উরফে আলাই মিয়া সাহেবের ১২৪তম ও সুফি সাধক হযরত মাওলানা সৈয়দ কুতুব উদ্দিন আহমদ আল হোসাইনী চিশতী (রহঃ) ৯ম বার্ষিক উরশ বা ’বাইশে মহররম’ অনুষ্ঠিত হবে।

আগামীকাল শুক্রবার (১৮জুলাই) মাগরিব থেকে শনিবার ভোর রাতে আখেরি দোয়ার মাধ্যমে উরশের সমাপ্তি হবে।

সুত্র জানায়, কিশোরগঞ্জের অষ্টগ্রামে ন’কোষা জমিদারি ত্যাগ করে আহলে বাইতের প্রেমে মানুষকে উজ্জীবিত করতে ধর্মীয় সাধনায় মগ্ন হওয়া প্রখ্যাত সুফি সাধক, সৈয়দ আব্দুল করিম আল হোসাইনী (রহঃ) উরফে আলাই মিয়া সাহেবের মৃত্যু বার্ষিকী বা উরস’কে তাঁর অনুসারীরা ’বাইশে মহররম’ নামে ডাকেন। এবার, ১৮জুলাই তাঁর ১২৪তম উরশ পালিত হবে।

প্রতি বছরের মত এবারও ঐতিহ্যবাহী ’বাইশে মহররম’ পালনে হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জসহ বিভিন্ন উপজেলা থেকে ভক্ত আশেকান সমবেত হবেন।

জোয়ানশাহী পরগনার নয়কোষা জমিদারীর শেষ জমিদার দেওয়ান চাঁন বিবি’র দৌহিত্র সৈয়দ আবদুল করিম আল-হোসাইনী, যিনি সৈয়দ আলাই মিয়া সাহেব ও ভাটির ওলি নামে পরিচিত।

১২৪ তম বেসাল বা ওরশে সারা রাত ব্যাপী মার্সিয়া ও জারি পরিবেশন এবং ফজর বাদ মিলাদ কিয়াম ও বিশ্ব মানবতার কল্যাণে দোয়ার মাধ্যমে
এই বেসাল বা উরশ শেষ হবে বলে জানিয়েছেন আল-হোসাইনী দরবারের পক্ষ হতে।

এই বিষয়ে অষ্টগ্রাম হাবিলীর কৃতি সন্তান সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, ঐতিহ্যবাহী বাইশে মহররম পালনে৷ ঢাকা, সিলেট ও কুমিল্লা বিভাগসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেহমান আসবে। ভক্ত বৃন্দরা নানা আনুষ্ঠানিকতায় এই বেসাল পালন করবেন। বিশ্বমানবতার মঙ্গলার্থে ভোরে আখেরি দোয়া হবে। প্রতি বছরের ন্যায় এবারও আমি অষ্টগ্রামবাসী ও প্রশাসনের সহযোগিতা চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *