সবচেয়ে বড় শুদ্ধি অভিযান: চীন কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার ৩৩ শীর্ষ কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (সিপিসি) মাও সেতুং যুগের পর দেশটির ইতিহাসের সবচেয়ে বড় ও নজিরবিহীন রাজনৈতিক শুদ্ধি অভিযান চালিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রকাশিত এক বিজ্ঞপ্তির বরাูতে এনবিসি নিউজসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দুর্নীতির অভিযোগে রাজনৈতিক ও সামরিক খাতের ৩৩ জন শীর্ষস্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত পার্টির সেন্ট্রাল কমিটির প্লেনারি অধিবেশনে এই কঠোর সিদ্ধান্ত গৃহীত হয়। বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন সাবেক পলিটব্যুরো সদস্য মা শিংরুই এবং দেশের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় সাবেক নেতা ঝাং ইউজিয়া।

এছাড়া সাবেক শিল্পমন্ত্রী জিন ঝুয়াংলং, সাবেক শীর্ষ কূটনীতিক লিউ জিয়ানচাও, আর্থিক নিয়ন্ত্রক সংস্থার সাবেক প্রধান লি ইউনজে এবং সিকিউরিটিজ রেগুলেটরের সাবেক প্রধান ই হুইমানের মতো প্রভাবশালী ব্যক্তিরাও এই বরখাস্তের আওতায় পড়েছেন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই গণ-বহিষ্কারের ফলে পার্টির শীর্ষ নেতৃত্বে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। সদ্য সমাপ্ত প্লেনারি অধিবেশনে কেন্দ্রীয় কমিটির সদস্যদের উপস্থিতির হার নেমে এসেছে মাত্র ৭৪.২ শতাংশে, যা মাও সেতুং আমলের পর থেকে সর্বনিম্ন।

প্রেসিডেন্ট শি জিনপিং প্রশাসনের দাবি, দলীয় শাসনকে আরও সুসংহত করতে এবং অভ্যন্তরীণ দুর্বলতা ও প্রশাসনিক শিথিলতা দূর করতেই এই ‘জিরো টলারেন্স’ নীতি বা কঠোর disciplinary campaign পরিচালনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *