আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো একটি চিঠির সত্যতা স্বীকার করেছে ইরানের রাষ্ট্রীয় ও অর্ধ-সরকারি গণমাধ্যমগুলো। তবে তেহরান জানিয়েছে, মার্কিন শীর্ষ নেতৃত্বের এই চিঠির প্রতিক্রিয়া বা উত্তর তারা এখনো প্রদান করেনি।
ইরানের অর্ধ-সরকারি বার্তা সংস্থা ‘তাসনিম নিউজ’ জানায়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাইয়ের উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছেন। কিন্তু তেহরান এখনো আনুষ্ঠানিকভাবে এর কোনো উত্তর দেয়নি।
প্রতিবেদনে তাসনিম উল্লেখ করে, “ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা বায যেকোনো সম্পর্কের ক্ষেত্রে তেহরানের নির্ধারিত ৭টি শর্ত পূরণ করা আবশ্যক। ইরান যে সুদৃঢ় ও স্পষ্ট কাঠামো নির্ধারণ করেছে, সেটিকে ক্ষুণ্ন করে এমন কোনো অবস্থান বা প্রস্তাব তেহরানের কাছে।
এর আগে মার্কিন গণমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয় যে, নতুন করে শান্তি আলোচনা শুরুর এবং উত্তেজনা কমানোর শেষ চেষ্টা হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের নিরাপত্তা প্রধান মহসেন রেজাইকে এই চিঠি লেখেন।
তবে মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভ্যান্সের সাথে ইরানি কর্মকর্তাদের যোগাযোগের বিষয়টি স্বীকার করলেও শান্তি আলোচনার দাবির বিষয়টি একপ্রকার এড়িয়ে গেছেন। ট্রাম্প দাবি করেন, ভ্যান্স ও ইরানি কর্মকর্তাদের মধ্যে যে বার্তা আদান-প্রদান হয়েছে তা মূলত চিকিৎসা সামগ্রী সরবরাহসংক্রান্ত বিষয়ে। যদিও এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেননি তিনি।
