এ.কে.এম.মোহাম্মদ আলী,হোসেনপুর থেকে:

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা প্রশাসনের আয়োজনে বুধবার (২৮ অক্টোবর) পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক রেকসোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান, বাল্য বিবাহ প্রতিরুধ , আইনশৃংখলা নিয়ন্ত্রণ, কিশোর গং এর বিরুদ্ধে ব্যাবস্থা, জানজট নিরসন,ফুটপাত দখলমুক্ত করা ও সরকারী সম্পত্তী উদ্দার,রাস্তা দখলমুক্ত করার উদ্যেগ নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
এতে বক্তব্য রাখেন,হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিএনপি নেতা মো: রফিকুল ইসলাম,উপজেলা জামাতে ইসলামীর আমীর মো: আমিনুল ইসলাম,উপজেলা দুর্ণীতি প্রতিরুধ কমিটির সভাপতি, এবিএম ছিদ্দিক, সাহেদল ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন,পুমদি ইউনিয়নের চেয়ারম্যান আ: কাইয়ুম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষীকা কাজি আসমা বেগম প্রমুখ।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
