এটিভি অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অষ্টগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন আনা বলেন, “যুবদলকে ঐক্যবদ্ধ রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কর্মসূচিতে সবাইকে এগিয়ে আসতে হবে।”তিনি আরও বলেন, যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখার পাশাপাশি মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সঙ্গে সংগঠনের সম্পৃক্ততা বাড়াতে হবে।এর আগে অষ্টগ্রাম কোর্টবিল্ডিং চত্বর থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি অষ্টগ্রাম বড় বাজার প্রদক্ষিণ করে অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএস মোশাররফ উদ্দিন হালিম, উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আলী রহমান খান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম আর চৌধুরী শিপু, উপজেলা যুবদলের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস এম জাভেদ।এ ছাড়া উপস্থিত ছিলেন কাস্তুল ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুক মিয়া, বাঙালপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শওকত, একই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মানিক, কলমা ইউনিয়ন যুবদলের সভাপতি মোর্শেদ কামাল, অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জুবায়ের হাসান ইয়ামিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
