মিঠামইন ওসির সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জের মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার মোহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জ জেলা ও মিঠামইন উপজেলা শাখার নেতৃবৃন্দ।

রোববার (৩০ আগস্ট) মিঠামইন থানায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপি নেতৃবৃন্দ ওসি মনোয়ার মোহাম্মদকে ফুলেল শুভেচ্ছা জানান এবং পারস্পরিক কুশল বিনিময় করেন।সাক্ষাৎকালে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক মুরাদ, মিঠামইন উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক রাহুল মিয়া, যুগ্ম সদস্য সচিব জামির আহমেদসহ দলটির স্থানীয় নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎ শেষে এনসিপি নেতৃবৃন্দ মিঠামইন থানার নবাগত ওসি মনোয়ার মোহাম্মদের দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *