ভৈরবের বিভিন্ন পয়েন্টে অপরাধ দমনে বসানো সিসি ক্যামেরার উদ্বেধন করলেন বস্ত্র ও পাট প্রতি মন্ত্রী মো. শরীফুল আলম

সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :

দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে বন্দর নগরী ভৈরবের প্রবেশদ্বার ভৈরব পৌর শহরের চুরি -ছিনতাই নানা অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধে আজ (২৯ আগস্ট) শনিবার শহর ফাঁড়ি পুলিশ থানা মাঠ প্রঙ্গণে আনুষ্ঠানিকভাবে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের যৌথ উদ্যােগে ভৈরব পৌর শহর জুড়ে স্থাপিত সিসিটিভি নজরদারি কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ -৬ (ভৈরব-কুলিয়ারচর ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম।

উদ্বোধনী বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, ভৈরব একটি ব্যবসায়ীক প্রাণ কেন্দ্র , তবে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এখন সম্মেলিতভাবে নাগরিক সহ সকলের দায়িত্ব।

তিনি আরো বলেন, ভৈরবে সকল অপরাধের মূল চক্র হচ্ছে মাদক তাই এ মাদক ও সাম্প্রতিক সময়ে চুরি -ছিনতাই প্রতিরোধের এ কাজে প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। এবং সকল প্রকার অপরাধীদের আইনে আওতায় আনা হবে ।

এছাড়াও মাদক সহ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের যদি দলীয় নেতাকর্মীরা জড়িত থাকে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।

অনুষ্ঠানে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদ ‘র সভাপতিত্বে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমানসহ চেম্বার অব কমার্সের পরিচালক সুশীল সমাজের ব্যাক্তিবর্গ ব্যবসায়ীক- সহ অন্যান্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *