ভৈরবে আমেরিকান প্রবাসী আব্দুল আউয়াল সিদ্দিকীকে সংবর্ধনা

সোহানুর রহমান সোহান, নিজস্ব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে বিশিষ্ট শিক্ষানুরাগী ও আমেরিকান প্রবাসী, ভৈরব সোসাইটি ইউএসএ ইনক.-এর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আউয়াল সিদ্দিকীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

ভৈরবের চণ্ডিবেরে অবস্থিত দেশের সর্ববৃহৎ মেয়েদের এতিমখানা হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের মেহের মমতাজ মিলনায়তনে হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী তূহা ইসলাম নিঝুম পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরবের কৃতী সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও আমেরিকান প্রবাসী আব্দুল আউয়াল সিদ্দিকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মস (নর)-এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ টুটুল, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের সাধারণ সম্পাদক ও নবপ্রতিষ্ঠিত আব্দুল আউয়াল সিদ্দিকী স্কলারশিপের চেয়ারম্যান মাহিন সিদ্দিকী, নরের ভাইস-চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, অতিথি রোজী সিদ্দিকী এবং হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সায়মা সাবরিনা।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিশু পরিবারের প্রজেক্ট ম্যানেজার ইউসুফ আহমেদ গালিব ও হিসাবরক্ষক মুজিবুর রহমান।অনুষ্ঠানের শেষ পর্যায়ে এ এ সিদ্দিকী স্কলারশিপের পক্ষ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুইজন শিক্ষার্থী এবং ‘এ’ গ্রেড পাওয়া দুইজন শিক্ষার্থীর মাঝে বই ও স্কলারশিপের নগদ অর্থ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা ও সঞ্চালনা করেন হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *