অনলাইন ডেস্ক

সিলেট নগরীর রায়নগর আবাসিক এলাকায় বাবা, মা ও মেয়ে খুন হয়েছেন। আজ বুধবার সকালে রায়নগরের মিতালী ১১১ নম্বর বাসায় ট্রিপল মার্ডারের এই ঘটনা ঘটে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মো. মঞ্জুরুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, কোতোয়ালি থানাধীন রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসার ভেতরে পাওয়া গেছে ৩টি লাশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
