নেইমারের ছবি দিয়ে ফিফা বলল ‘রাগ করলা’

এটিভি অনলাইন ডেস্ক

রাগ করলা’ সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই এখন যেন এই এক ডায়ালগের ঝড়। ফেসবুক, টিকটক, ইউটিউব থেকে শুরু করে আড্ডা, সবখানেই চলছে এই সংলাপের দাপট। বাংলাদেশের অভিনেতা ঈমান আলী অভিনীত বহুল আলোচিত এই ডায়ালগ এবার পৌঁছে গেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা FIFA–এর সোশ্যাল মিডিয়া পোস্টেও।‎‎

সম্প্রতি নেইমার এর একটি ছবি প্রকাশ করে ফিফা। সেখানে ছবির ওপর লেখা ছিল‎“কি প্রতিপক্ষ, রাগ করলা?”‎‎আর পোস্টের ক্যাপশনে যোগ করা হয়,‎“ফুটবল রাজপুত্রের প্রত্যাবর্তন।”‎সঙ্গে ছিল ব্রাজিলের পতাকা ও ভালোবাসার প্রতীক।‎‎

পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে বাংলাদেশি নেটিজেনরা বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। অনেকেই মন্তব্য করেছেন, স্থানীয় একটি ভাইরাল ডায়ালগের আন্তর্জাতিক স্বীকৃতি যেন এটি।

‎‎ফুটবলপ্রেমীদের মতে, ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা নেইমারকে ঘিরে ফিফার এমন ব্যতিক্রমধর্মী উপস্থাপন পোস্টটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আর বাংলাদেশের ভাইরাল সংস্কৃতির ছোঁয়া যোগ হওয়ায় সেটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *