নেইমারকে নিয়েই বিশ্বকাপ অভিযানে ব্রাজিল

এটিভি অনলাইন ডেস্ক

গত কয়েক মাস ধরে চলা অনিশ্চয়তার অবসান হলো অবশেষে। দীর্ঘ প্রতিক্ষার অবসান হলো নেইমারের। নিজেদের ইতিহাসের সর্বোচ্চ গোলস্কোরারকে নিয়েই উত্তর আমেরিকায় বিশ্বকাপ খেলতে যাচ্ছে ব্রাজিল।‎‎

হেক্সা জয়ের অভিযানে জন্য বাংলাদেশ সময় সোমবার মধ্যরাতে ২৬ সদস্যের দল ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।‎‎এই দলে নেইমার থাকবেন কিনা নেটাই ছিল সবচেয়ে কৌতুহলের বিষয়। কোচ তার নাম ঘোষণা করতেই উচ্ছ্বাস কয়েকগুণ বেড়ে যায় উপস্থিত দর্শকদের। ব্রাজিলজুড়েই শুরু হয় উৎসব।‎‎

২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলে থাকার সময়ই গুরুতর চোট পেয়ে লম্বা সময়ের জন্য ছিটকে যান নেইমার। এরপর একের পর এক চোট আঘাত হানে তার শরীর। হারিয়ে ফেলেন ফর্ম। সেভাবে আসলে মাঠে নামারই সুযোগ হয়নি দীর্ঘদিন।‎‎চোটের সঙ্গে লড়াই শেষে আড়াই বছরের বেশি সময় পর জাতীয় দলে ডাক পেলেন দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ৭৯টি গোল করা এই তারকা ফরোয়ার্ড।

‎‎দলে চমক আছে আরও একটি। বিশ্বকাপে সেলেসাও দলে জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সী এন্দ্রিক। আক্রমণভাগে আরও আছেন গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইস এইহিকে, মাথেউস কুইয়া, রাফিনিয়া, রায়ান ও ভিনিসিউস জুনিয়র।‎‎

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে ব্রাজিলের। ‘সি’ গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *