অষ্টগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ নাদিরুজ্জামান আজমল

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে অষ্টগ্রামে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।‎‎বুধবার (১ এপ্রিল ২০২৬) উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।‎‎সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) মোঃ শহিদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শাহ মোঃ মহিবুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিত সরকার, আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খাঁন এবং সাংবাদিক মোঃ নাদিরুজ্জামান আজমলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।‎‎সভায় আসন্ন বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি, উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন, বিচার কার্যক্রমের স্বচ্ছতা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।‎‎এছাড়াও সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করে একটি আকর্ষণীয় ও শিক্ষণীয় বিজ্ঞান মেলা আয়োজনের বিষয়ে মতবিনিময় করা হয়।‎‎সভাপতির বক্তব্যে ইউএনও সিলভিয়া স্নিগ্ধা বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে একটি সফল আয়োজন বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *