সংকটের মধ্যেই চলছে তেল চুরির মহোৎসব, দেখেও দেখছে না প্রশাসন

জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অবস্থিত বৈশাখী ফিলিং স্টেশনে তেল বিক্রিতে ভয়াবহ অনিয়ম, স্বজনপ্রীতি ও ওজনে কম দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন কয়েকশ গ্রাহক।‎সোমবার (৩০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই উত্তপ্ত পরিস্থিতিতে একপর্যায়ে পাম্পের তেল সরবরাহ বন্ধ করে দিলে গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।‎ঘটনাস্থলে থাকা অর্ধশতাধিক ভুক্তভোগী গ্রাহক অভিযোগ করেন, তারা সকাল ৯টা থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকলেও কাঙ্ক্ষিত জ্বালানি পাননি।‎তাদের অভিযোগগুলো হলো- ‎স্বজনপ্রীতি: দীর্ঘ লাইন উপেক্ষা করে পাম্প কর্তৃপক্ষ তাদের পরিচিতদের সিরিয়াল ছাড়াই তেল সরবরাহ করছে।‎বোতলে তেল বিক্রি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে ও প্রকাশ্যে বোতলে তেল বিক্রি করা হচ্ছে।‎ওজনে কারচুপি: দীর্ঘ ৪-৫ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মাত্র ২০০ টাকার তেল মিললেও পরিমাণে তা অনেক কম দেওয়া হচ্ছে।‎অনিয়মের প্রতিবাদ করায় একপর্যায়ে পাম্প কর্তৃপক্ষ ভেতরের মিটার বন্ধ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত জনতা পাম্পের সামনে অবস্থান নিলে পুলিশ মোতায়েন করা হয়।‎স্থানীয়দের অভিযোগ, শুধু এই একটি স্টেশন নয়, কিশোরগঞ্জের আরও অনেক পাম্পে একই চিত্র দেখা গেলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো তদারকি নেই।‎অনিয়মের সব অভিযোগ অস্বীকার করে বৈশাখী ফিলিং স্টেশনের মালিক হানিফ মিয়া বলেন, ‘আমি নিজে উপস্থিত থেকে সবকিছু মনিটরিং করছি, এখানে কোনো অনিয়মের সুযোগ নেই।’‎তবে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে বলেছেন, ‘বোতলে তেল বিক্রির কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *