মোহাম্মদ রাসেল (ইটনা) কিশোরগঞ্জ সংবাদদাতা।

কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয় গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে রুমান মিয়া(২৭) নিহত হন। হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. আব্দুল করিম (৫৭)-কে বিদেশ পালানোর সময় ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প।
গতশুক্রবার (১৭ অক্টোবর) রাতের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
এছাড়াও এই মামলার ৭ নম্বর আসামি মাসুক মিয়া (উল্লেখ্য৪০)-কে কিশোরগঞ্জে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দাকরে পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল।
গত ১২ অক্টোবর জমি নিয়ে বিরোধকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারায় রুমান মিয়া । এ ঘটনায় নিহতের বাবা জালাল উদ্দিন বাদী হয়ে প্রধান আসামি আব্দুল করিমসহ ৭০ জনের বিরুদ্ধে ইটনা থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
