নিখোঁজের ৪৮ ঘণ্টা পর এক জেলের মরদেহ উদ্ধার।

মোহাম্মদ রাসেল
‎ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুড়ি ইউনিয়নের বড়হাটি গ্রামের ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া শ্রীকৃষ্ণ দাসের (৫০) মরদেহ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।

‎রবিবার সকাল ৮টার দিকে উপজেলার শিমুলবাঁক গ্রামের পাশে ধনু নদী থেকে জেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

‎ইটনা ধনপুর নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাস বলেন, “রবিবার সকালে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে আমাদের খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি।

‎গত শুক্রবার (১৭ অক্টোবর) সকালে অসুস্থ শরীর নিয়েও জীবিকার তাগিদে নদীতে যান শ্রীকৃষ্ণ দাস। এরপর আর বাড়ি ফেরেননি। তার ব্যবহৃত নৌকা, মাছ ধরার জাল ও মোবাইল ফোন নদীতে ভেসে থাকতে দেখে পরিবার ও স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

‎স্থানীয় বাসিন্দা আকাশ দাস জানান, শ্রীকৃষ্ণ দাস দুই বছর আগে স্ত্রীকে ক্যান্সারে হারান। এক মেয়ে ও দুই ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। পরিবারে উপার্জনের একমাত্র ভরসা ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *