হ্যাটট্রিক অর্জন এএসপি শহিদুল হকের,‎শ্রেষ্ঠ ওসি রুহুল আমিন।

নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলার সেপ্টেম্বর-২০২৫ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন অষ্টগ্রাম থানার ওসি জনাব রুহুল আমিন। একই সঙ্গে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন অষ্টগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মোঃ শহিদুল হক। যোগদানের পর এই নিয়ে টানা তিনবার (হ্যাটট্রিক) শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন তিনি।

‎থানা এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ঘটনায় জড়িত আসামি গ্রেফতার, লুণ্ঠিত ও চোরাই মাল উদ্ধারসহ শারদীয় দুর্গাপূজার মতো বড় কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করার স্বীকৃতি হিসেবে তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

‎অদ্য ১৯ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৯টায় কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিলসেডে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে শ্রেষ্ঠ ওসি ও শ্রেষ্ঠ সার্কেল অফিসারকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

‎এছাড়াও একই থানার এসআই (নিঃ) মোঃ কাজল মিয়া গুরুত্বপূর্ণ ২টি মামলার রহস্য উদঘাটন এবং লুণ্ঠিত ও চোরাই মাল উদ্ধার করায় বিশেষ পুরস্কার (সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার) লাভ করেন।

‎এই অর্জনের মাধ্যমে অষ্টগ্রাম থানা আবারও জেলার শ্রেষ্ঠদের তালিকায় নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। যা থানার সার্বিক সাফল্য ও পুলিশ সদস্যদের আন্তরিকতার প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *