বিপদে পড়া ৮০ শিক্ষার্থীর পাশে রোটারি কলেজ শাখা ছাত্রদল সভাপতি তাকবির

অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি।

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওরাঞ্চলে ডিগ্রি পরীক্ষা দিয়ে ফেরার পথে মাঝ নদীতে আটকে পড়া ৮০ শিক্ষার্থীর পাশে দাড়ালেন রোটারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তাকবির আহমেদ। সোমবার (১৩ অক্টোবর) গভীর রাতে কুলিয়ারচর থেকে ফেরার পথে হাওরের অন্ধকারে পরীক্ষার্থীবাহী একটি বড় নৌকা দিক হারিয়ে একটি চরে আটকে গেলে তিনি উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

‎ওই নৌকায় ছিল প্রায় ৮০ জন পরীক্ষার্থী, যাদের মধ্যে অধিকাংশই ছাত্রী। রাত গভীর হয়ে গেলে নৌকাটি অষ্টগ্রাম ও কুলিয়ারচরের মাঝামাঝি চরে আটকে পড়ে। আতঙ্কিত শিক্ষার্থীরা ৯৯৯ ও অষ্টগ্রাম থানা পুলিশের সহায়তা চাইলে দ্রুত অভিযান শুরু হয়।

‎অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিনের নেতৃত্বে থানা পুলিশ, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার কাজে অংশ নেয়। এই সময় তাকবির আহমেদ ও তার সহযোদ্ধারা বোডে করে ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের কাছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার পৌঁছে দেন এবং উদ্ধার কাজে সরাসরি অংশগ্রহণ করেন।

‎তাকবির আহমেদ বলেন, শিক্ষার্থীরা ভয়ে আতঙ্কিত ছিল। তাদের পাশে দাঁড়ানোটা শুধু দায়িত্ব নয়, এটা মানবিক কর্তব্য। আল্লাহর রহমতে সবাইকে নিরাপদে ফেরানো গেছে।

প্রায় ৭ ঘণ্টা টানা অভিযান চালিয়ে সকল শিক্ষার্থীকে নিরাপদে তীরে আনা হয়। ভাগ্য ভালো, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

একজন ছাত্রী শারমিন আক্তার বলেন,

‎রাতের অন্ধকারে আমরা ভীষণ ভয়ে ছিলাম। তাকবির ভাইরা আমাদের কাছে এসে সাহস দিয়েছেন। না এলে আরও বিপদে পড়তাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *