কিশোরগঞ্জের-তাড়াইলে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, থানায় জিডি

আল-মামুন খান

কিশোরগঞ্জের- তাড়াইলে দ্যা ডেইলি কান্ট্রি টুডের প্রতিনিধি-  জুবায়ের আহমাদ জুয়েলের ও জাতীয় দৈনিক সকাল বেলা তাড়াইল কিশোরগঞ্জ  প্রতিনিধি- এবং এসটি বাংলা টিভি’র- স্টাফ রিপোর্টার- হুমায়ুন রশিদ জুয়েল এর  ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।
‎
‎বৃহস্পতিবার (৯অক্টোবর) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অতিস দাস রাজিব এর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
‎
‎ভূক্তভোগী মো. জুবায়ের আহমাদ জুয়েল ও হুমায়ুন রশিদ জুয়েল  বলেন, কর্তৃপক্ষের মাধ্যমে হাসপাতালের বিজ্ঞাপন সংগ্রহের জন্য ডাকা হয়। এ সময় পূর্ব পরিকল্পিত ভাবে সন্ত্রাসী রুহুল আমিন ও দেলোয়ার হোসেন রিপন, দৈনিক সকাল বেলা তাড়াইল কিশোরগঞ্জ প্রতিনিধি- হুমায়ুন রশিদ জুয়লের সাথে ইচ্ছেকৃতভাবে বাকবিতন্ডায় লিপ্ত হয়ে হাতাহাতির ঘটনা ঘটায়।
‎
‎এসময় বাঁধা প্রদান ও ভিডিও ধারণ করতে গেলে জুবায়ের আহমাদ জুয়েলকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি দিতে থাকে এবং তার হাত থেকে মোবাইল ফোন কেঁড়ে নেয়।
‎
‎জানা যায় ঘটনাস্থলে, তাড়াইল উপজেলার বিএনপির সহসাধারণ সম্পাদক সামীর হোসেন সাকি উপস্থিত ছিলেন এবং তারেই চাচাতো ভাই  দেলোয়ার হোসেন রিপন যুবলীগের সক্রিয় নেতা ও রুহুল আমিনসহ আরও অনেকই সাংবাদিকের উপর হামলা চালায়।
‎
‎বর্তমানে তিনি তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩য় তলায় ১নং বেডে চিকিৎসাধীন  অবস্থায় রয়েছে।
‎
‎এ ঘটনায় দৈনিক সকাল বেলা তাড়াইল কিশোরগঞ্জ  প্রতিনিধি হুমায়ূন রশিদ জুয়েল বাদী হয়ে তাড়াইল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নং-৩৩৬
‎
‎উল্লেখ্য : নামদারী, চাঁদাবাজ সন্ত্রাসী, এবং  যখন, যে দল ক্ষমতায় যায়, সেই দলের নাম ধরে, রুহুল আমিন ও দেলোয়ার হোসেন রিপন চাঁদাবাজি থেকে শুরু করে সন্ত্রাসী কাজে লিপ্ত হয। থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *