অষ্টগ্রামে মাদক নির্মূল ও প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি।

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলায় মাদক নির্মূল ও প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ অক্টোবর (রবিবার) বিকালে সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সিনিয়র হাটি এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ দিলশাদ জাহান। বিশেষ অতিথি ছিলেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহ আলম, মহিলা মেম্বার নাসরিন জাহান, রাজীব খান প্রমুখ সহ সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় এলাকাবাসী।

‎বক্তারা মাদককে সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে বলেন, মাদক শুধু ব্যক্তি নয় এটি একটি পরিবার, একটি সমাজ ও জাতিকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও এগিয়ে আসা জরুরি।

‎সভা শেষে এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ধারাবাহিক কর্মসূচি চালানোর প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *