অষ্টগ্রামে টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি।

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলায় টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে অষ্টগ্রাম হাওর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ দিলশাদ জাহান।

সার্বিক তত্তাবধান করেন  উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মো. মহিবুল্লাহ।  এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হাফেজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন, এনজিও প্রতিনিধি (পপি) নিলিমা পারভীন প্রমুখ।

‎অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ আলী আকবর। প্রথম টিকা প্রদান করেন উপজেলা সাস্থ্য সহকারী মোঃ জারহান মিয়া।

‎উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৪৭ হাজার ৭৫০ জন শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় টায়ফয়েডের টিকা প্রদান করা হবে।

‎বক্তারা বলেন, টায়ফয়েড একটি সংক্রামক ব্যাধি যা সঠিক সময়ে টিকা প্রদানের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। এই ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার শিশু ও শিক্ষার্থীদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং জনস্বাস্থ্য আরও উন্নত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *