মোহাম্মদ রাসেল

কিশোরগঞ্জের ইটনা উপজেলার কুমারহাটি গ্রামে কমলা (৪৯) নামে এক নারীর মৃত দেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তিনি হাবুল চৌধুরীর স্ত্রী।
জানা যায়, কমলা গতকাল (৭ অক্টোবর) দুপুর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
আজ (৮ অক্টোবর) সকাল ৭টার দিকে তার বাড়ির পাশের পুকুরে মরদেহ ভাসতে দেখা যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
পরিবার ও স্থানীয়দের দাবি, কমলার দৃষ্টিশক্তি দুর্বল ছিল এবং তিনি কিছুটা মানসিক সমস্যায়ও ভুগছিলেন।
পুলিশ ও প্রশাসন ঘটনার বিষয়ে অবগত রয়েছে। স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি পুকুরে পড়ে গিয়ে মারা যান।
