বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহী বাগমারায় মহিলা দলের লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ৬ই অক্টোবর সোমবার উপজেলা হামির কুৎসা ইউনিয়নের কালুপাড়া গ্রামে রাজশাহী-৫৫, বাগমারা-৪ আসনে ধানের শীষের যোগ্য উত্তরসূরী বীর মুক্তিযোদ্ধার সন্তান, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্তমান বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক জননেতা ডিএম জিয়াউর রহমান জিয়ার নির্দেশনায়,,, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা মহিলা দলের নেত্রী মোছাঃ কোহিনুর খাতুন, মেহেরুন নেসা, রেবেকা খাতুন, রুপালি বিবি, ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মোঃ বেলাল উদ্দীন শাহ সহ অন্যান্য নেত্রীরা।
