মোঃ সাইফুল ইসলাম

ধর্ম যার যার,রাষ্ট্র সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগমারা উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে অর্ধ-শতাধিক সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বিএনপিতে যোগদান করেছেন ।
৭ অক্টোবর মঙ্গলবার বেলা দুই’টায় বাগমারা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যোগদানকৃত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শম্ভুনাথ প্রামানিক, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সভাপতি বিধান চন্দ্র প্রামানিক, সাধারণ সম্পাদক সুব্রত কুমার বিদ্যুৎ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা, তাঁতিদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ সহ অন্যরা।
