নিজস্ব প্রতিনিধি।

জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় অষ্টগ্রামে এক অনন্য উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন অষ্টগ্রাম শাখা। শনিবার (৪ অক্টোবর) সকালে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে পরিচালনা করে একদিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান।
অভিযানে অংশ নেয় প্রায় ৮০ জন স্বেচ্ছাসেবী, যারা পুকুরের তলদেশে জমে থাকা প্লাস্টিক, ময়লা ও পলিথিন বর্জ্য অপসারণ করে পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বার্তা দেন।
অভিযান চলাকালে পানিতে নামা অবস্থায় ২০ জন স্বেচ্ছাসেবী সামান্য আহত হলেও, তাদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়।

অন্যদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মহিবুল্লাহ জানান,
“পরিচ্ছন্নতা জনস্বাস্থ্যের মূল ভিত্তি। বিডি ক্লিনের মতো সংগঠনগুলো সমাজে সচেতনতার নতুন ধারা সৃষ্টি করছে।”
অভিযান শেষে স্থানীয় জনগণ স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানিয়ে বলেন,
“এমন উদ্যোগ অষ্টগ্রামকে আরও সুন্দর, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত করে তুলবে।”
বিডি ক্লিন অষ্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়,
ভবিষ্যতেও এ ধরনের সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে চলবে।
