অষ্টগ্রামে সাস্থ্য কমপ্লেক্সে টিসিভি রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:

গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫ খ্রীঃ) কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিসিভি (Typhoid Conjugate Vaccine) রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন করা হয়েছে।

‎এটি উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডাঃ শাহ্ মোঃ মহিবুল্লাহ্।

‎উদ্বোধনী অনুষ্ঠানে ডাঃ শাহ্ মোঃ মহিবুল্লাহ্ বলেন, “টাইফয়েড একটি ভয়াবহ জলবাহিত রোগ। সরকার জনগণকে সুরক্ষিত রাখতে এই টিসিভি টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। অষ্টগ্রামে যাতে প্রত্যেকটি শিশু ও ঝুঁকিপূর্ণ মানুষ টিকার আওতায় আসে, সে জন্য নিবন্ধন বুথ চালু করা হয়েছে।”

‎স্থানীয়রা জানান, এই বুথ চালুর মাধ্যমে সাধারণ মানুষ সহজে নিবন্ধন করতে পারবে এবং ঝামেলাহীনভাবে টিকা গ্রহণ করতে পারবে। এতে টাইফয়েড প্রতিরোধে বড় অগ্রগতি আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *