সরকারকে সতর্কবার্তা, গৃহযুদ্ধ ঠেকান এখনই: ফজলুর রহমান

নিজস্ব প্রতিনিধি:

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘‘সরকারকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি, মানুষকে ঘর থেকে বের করে ইমানদার মানুষকে দিয়ে আর এই দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগায়েন না।’’

‎শনিবার (৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের অষ্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

‎ফজলুর রহমান বলেন, ‘‘রাজবাড়ীতে একজন মানুষের দেহবাশেষ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে নাউজুবিল্লাহ। যারা এ কাজ করেছে তারা মুসলমান না। আমি সমস্ত মানুষকে, ধর্মকামী মুসলমানকে এসবের প্রতিবাদ না শুধু আমি তাদের প্রতিরোধ করতে বলি।’’

‎তিনি আরো বলেন, ‘‘তৌহিদী জনতা হোক আর যেই হোক আর যদি মাজার ভাঙে তাহলে খবর আছে। এ দেশের ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে বলে দিলাম।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *